ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ১০:০৪ পিএম
X

সাভারে এক গৃবধূকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ভিডিও ধারন করে ছড়িয়ে দেয়ার হুমকি দেওয়ার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাউন্দিয়া এলাকায় সংঘবদ্ধ এই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি পটুয়াখালী জেলার সদর থানার ছোট বিঘাই গ্রামের আবুল বাশারের ছেলে সাইফুল ইসলাম রানা (৩৬), জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার রায়কালী গ্রামের সামাদ কাজীর ছেলে মজিবর রহমান (৪৮) ও পাবনা জেলার বেড়া থানার মিরপুর চর গ্রামের ওসমান মোল্লার ছেলে মেহেদী হাসান (১৬)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে প্রতিবেশী সাইফুল ইসলাম রানাসহ পাঁচজন মিলে গৃহবধুকে ধর্ষণ করে সেটি ভিডিও ধারণা করে রাখেন। বিষয়টি কাউকে বললে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এদিকে শনিবার রাতে ভুক্তভোগী গৃহবধূর পরিবার ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী সাইফুল ইসলাম রানাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় ওই গৃহবধুর মা বাদী হয়ে শনিবার রাতেই ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনে পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, গণধর্ষণের ঘটনায় এলাকাবাসীরা প্রধান অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে। এঘটনায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে আরও ২ আসামিকে গ্রেপ্তার করে। তবে মামলার ২ নম্বর আসামি সাকিব ও অজ্ঞাতপরিচয় অপর আসামি পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এছাড়া ভুক্তভোগী গৃহবধুকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ওএফ/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝