ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় আদালত থেকে মামলার নথি চুরি, গ্রেপ্তার ৪
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ২:৪৩ পিএম
X
Advertisement

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত থেকে গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হারিয়ে যাওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত থেকে মামলার নথি হারিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে এস এম আকাশ (২৬), সদর উপজেলার খয়রাবাদ এলাকার করিম সরদারের ছেলে ও জেলা যুগ্ম ও দায়রা জজ আদালত-২-এর পিয়ন পলাশ, তার ভাই সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং রানীনগর উপজেলার তেবাড়িয়া গ্রামের আমজাদের ছেলে সবুজ (৪০)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ তাকে জানান, ৯০৪/২০২২ নম্বর মামলার নথি হারিয়ে গেছে। একই সঙ্গে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে আদালতের এক কর্মচারীর কাছে নথি ফিরিয়ে দেওয়ার কথা বলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

বিষয়টি জানার পর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমটি প্রথমে রাজশাহীর বাগমারা এলাকায় অভিযান চালায়। পরে মূল অভিযুক্তকে শনাক্ত করে সদর উপজেলার সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি খড়ের একটি পালা থেকে মামলার নথি বের করে দেন। আকাশ এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের নাম জানালে অভিযান চালিয়ে তাদেরও গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, এটি একটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। আর কিছুদিন পরই মামলাটির রায় ঘোষণা হওয়ার কথা ছিল। নথি চুরির পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা উদঘাটনের চেষ্টা চলছে। তাদের সবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement