ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশি-বিদেশি জলবায়ু কর্মীদের অংশগ্রহণে শুরু হলো সুন্দরবন সামিট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:১৯ পিএম
X
Advertisement

দেশি-বিদেশি ৩০০ জলবায়ু কর্মীর অংশগ্রহণে শুরু হলো তিন দিনব্যাপী সুন্দরবন সামিট। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবন রক্ষা, সবুজ উদ্ভাবন এবং তরুণদের নেতৃত্বে বন সংরক্ষণের লক্ষ্য নিয়ে তিন দিনব্যাপী জাতীয় ফ্ল্যাগশিপ আয়োজন ‘সুন্দরবন সামিট ২০২৬’।

বৃহস্পতিবার (২১ মে) খুলনার জেলখানা ফেরিঘাট থেকে সুন্দরবনের পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী এই সামিট। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি৩ইআর, মিশন গ্রিন বাংলাদেশ, সাজিদা ফাউন্ডেশন এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই সামিটে অংশ নিয়েছেন সারাদেশের তিন শতাধিক পরিবেশ ও জলবায়ু কর্মী। এছাড়াও থাকছেন ভারত, আফগানিস্তান, মিয়ানমার, তিমুর-লেস্তে, শ্রীলঙ্কা ও নেপালের ১৯ জন জলবায়ু কর্মী।

সামিটের দ্বিতীয় দিন খুলনার সিএসএস আভা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রখ্যাত জলবায়ুবিদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সি৩ইআর-এর উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত; খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম; খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু; ওয়াটারকিপার্স বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর শরীফ জামিল; খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিসেস হুরে জান্নাত; এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ দেশের শীর্ষস্থানীয় পরিবেশ ব্যক্তিত্বরা।

তিন দিনব্যাপী এই সামিটের গুরুত্বপূর্ণ অর্জন, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে তৈরি করা “সুন্দরবন গ্রিন ডিক্লারেশন ২০২৬” শেষ দিনে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন বিশেষজ্ঞরা।

জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement