ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় বজ্রপাতে ২ কৃষিশ্রমিক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:০৯ পিএম
X
Advertisement

নওগাঁর রাণীনগরে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক রহমান (২২) নামে দুই কৃষিশ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আক্কাস ফকির উপজেলার পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে এবং তারেক রহমান একই গ্রামের আমিনুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তারেক রহমানসহ কয়েকজন শ্রমিক জাঠাইল মাঠে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই আক্কাস ও তারেক গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিকরা তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ জানান, সকালে তারা মাঠে ধান কাটতে গিয়েছিলেন। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বিষয়টি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement