ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুকৃবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৫৮ পিএম
X

ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে মোট ২৫২টি গৃহপালিত পশুপাখি ও পোষাপ্রাণীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়।

বুধবার (২০ মে) দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দৌলতপুরস্থ দেওয়ানায় খুকৃবির অস্থায়ী ক্যাম্পাস-১ এ এই আয়োজন করা হয়।

সেখানে গবাদি প্রাণীর ফ্রি চিকিৎসা, স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান এবং কৃমিমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বিনামূল্যে কৃষকদের গবাদি প্রাণীর রুচিবর্ধক ওষুধ, ভিটামিন ট্যাবলেট ও ইনজেকশন স্যালাইন প্রদান করা হয়। এমন আয়োজনকে স্বাগত জানিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষরা সন্তোষ প্রকাশ করেছেন।

প্রধান অতিথি হিসেবে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান। এ সময় তিনি বলেন, “গ্রামীণ পর্যায়ে প্রাণিসম্পদের উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ভেটেরিনারি টিচিং হাসপাতাল কর্তৃক পরিচালিত এই ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন পরিচালক (ভারপ্রাপ্ত) এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোলেমা আক্তার শান্তা।

এ সময় ক্যাম্পে ভেটেরিনারি ইন্টার্নবৃন্দ এবং লেভেল-১ থেকে লেভেল-৪ পর্যন্ত সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং ভেটেরিনারি অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীদের চিকিৎসাবিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি জনসাধারণের গবাদি প্রাণীর সুচিকিৎসা প্রদান করে থাকে।

উক্ত ক্যাম্পে গরু-ছাগলের জন্য এফএমডি ও পিপিআর, কুকুর-বিড়ালের জন্য র‍্যাবিস ও ফ্লু ভ্যাকসিন এবং মুরগির জন্য রানিক্ষেত ভ্যাকসিন প্রদান করা হয়।

পরিচালকের বক্তব্যে ডা. সোলেমা আক্তার শান্তা বলেন, শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়া এবং প্রাণীর স্বাস্থ্যসেবা প্রদান করে পুষ্টিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

এদিকে খুকৃবি প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে একজন সেবা গ্রহণকারী বলেন, “ভেটেরিনারি টিচিং হাসপাতালে সেবা পেয়ে আমরা খুব খুশি। খুকৃবি প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতেও ভেটেরিনারি টিচিং হাসপাতাল এ ধরনের ফ্রি ক্যাম্পের আয়োজন করবে। এতে গৃহপালিত পশুপাখি ও পোষাপ্রাণীর মালিকরা উপকৃত হবেন।”

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝