ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় কাঁচাপাট রপ্তানি চালুর দাবিতে মহাসড়ক অবরোধ, ঝাড়ু মিছিল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৬:৪৬ পিএম
X

কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

বুধবার সকাল সোয়া ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচি চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। একই দাবিতে খুলনার দৌলতপুরে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনেও সড়ক অবরোধ ও ঝাড়ু মিছিল করেন শ্রমিকরা।

দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন (১১৫৫)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকদের পাশাপাশি তাদের স্ত্রী ও সন্তানরাও অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতা দেলোয়ার হোসেন ও কামাল হোসেন অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচাপাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত চরম সংকটের মুখে পড়েছে।

তারা বলেন, গত নয় মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। টাকার অভাবে অনেকেই চিকিৎসাসেবা নিতে পারছেন না। সামনে ঈদ, পরিবার-পরিজন নিয়ে কীভাবে ঈদ উদযাপন করবেন, তা নিয়েও উদ্বেগে রয়েছেন শ্রমিকরা।

শ্রমিক নেতারা আরও বলেন, দ্রুত কাঁচাপাট রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধ্বংসের মুখে পড়বে।

আন্দোলনরত শ্রমিকরা দ্রুত সময়ের মধ্যে কাঁচাপাট রপ্তানি চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অন্যথায় খুলনার বিভিন্ন শ্রমজীবী সংগঠনকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝