ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৫৬ পিএম আপডেট: ১৯.০৫.২০২৬ ৪:৫৮ পিএম
X

জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মারা গেছে দেড় বছর বয়সী শিশু ইয়ামিন। নিহত ইয়ামিন বেতাগা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকালে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, বকশীগঞ্জে বাড়ির পাশের সিংগি ডোবা বিলের পানিতে ডুবে মারা গেছে দুই বছর বয়সী শিশু মোহাম্মদ আলী। শিশু মোহাম্মদ আলী সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে।

সকালে নিজ বাড়িতে রান্না করছিলেন মা লামিয়া আক্তার। এ সময় বাড়ির আঙিনা থেকে শিশু মোহাম্মদ আলী সবার অজান্তেই ঘরের পাশের সিংগি ডোবা বিলে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বিলের কিনারা থেকে মোহাম্মদ আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

বকশীগঞ্জের কামালেরপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝