ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৭ পিএম
X

জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার পর একে একে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তা বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, বিএনপি জনগণের দল। এ দল শুধু জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে—এর জন্য জনগণকে ধৈর্য ধরে পাশে থাকতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম কৃষকদের উন্নয়নে কাজ করব। ক্ষমতায় যাওয়ার পর ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে বহু কৃষক ঋণমুক্ত হয়েছেন।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। কুমিল্লা থেকে প্রচুর কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি হিসেবে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে তিনি দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

তারেক রহমান বলেন, বিগত ১৭ বছর ধরে জনগণের ওপর নির্যাতন, গুম, খুন ও দমন-পীড়ন চালানো হয়েছে। দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে, ফলে অর্থনীতি চাপে পড়েছে। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে।

তিনি শেষ করেন এই আহ্বান জানিয়ে যে, জনগণই বিএনপির মূল শক্তি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। আরও বক্তব্য রাখেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝