ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন শনিবার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৪২ পিএম
ফাইল ছবি।

ফাইল ছবি।

দীর্ঘ ২২ বছর পর শনিবার বিএনপি চেয়্যারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাচ্ছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে চাঁদপুর শহর উৎসবের নগরীতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীকে নিজেদের কাছে পাবে বলে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত।

প্রতিদিন শহরের বিভিন্ন জায়গায় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল মিটিং করছেন।  প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শন এবং বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর আগমন সফল করার জন্য জেলা প্রশাসন, আইন-শৃংখলা বাহিনীর সাথে নিয়মিত সমন্বয় করছেন। 

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরের সৌন্দর্যবর্ধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শহরের নান্দনিক রূপ দিয়েছেন। 

পুলিশ সুপার (এসপি) রবিউল ইসলাম আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পুরো শহরকে নিরাপত্তার চাঁদরে মুড়িয়ে দিয়েছেন।

শনিবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী তাঁর নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। পথিমধ্যে তিনি বরুড়ায় একটা পথসভায় ভাষণ দেবেন।

আইএ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝