ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:০৯ পিএম
X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ. এফ. রহমান হল মাঠে আজ বৃহস্পতিবার (১৪ মে) ‘বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্রী) প্রতিযোগিতা–২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পাঁচটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ফুটবল টিমের ম্যানেজার ও ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ফুটবল বিশ্বব্যাপী জনপ্রিয় একটি খেলা। খেলাধুলা শরীরচর্চার পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং দেশপ্রেম শেখায়। তিনি বিজয়ী ও বিজিত—উভয় দলকেই অভিনন্দন জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), রানার্স-আপ হয় স্বাগতিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এ. এফ. রহমান হলের প্রভোস্ট প্রফেসর মোহাম্মদ আলম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর ড. মো. কামরুল হোসেন, চাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওনসহ চাকসু ও হল সংসদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী দলের টিম ম্যানেজারবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়বৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী শিক্ষার্থী।

এমএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝