ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ভূমি কর্মকর্তা নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৫০ পিএম আপডেট: ১৪.০৫.২০২৬ ৪:৫০ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. আনোয়ার হোসেন (৫৮) নামে এক পৌর ভূমি কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকায় বসবাস করতেন।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেলযোগে বাসা থেকে কর্মস্থল আড়াইহাজারের উদ্দেশে রওনা দেন। পথে এশিয়ান হাইওয়ের মিরেরটেক বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা দ্রুতগতির গাউছিয়াগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহতের স্বজন ও সহকর্মীরা জানান, আনোয়ার হোসেন ১৯৯৬ সালে ভূমি বিভাগে চাকরিতে যোগ দেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। বর্তমানে আড়াইহাজার পৌর ভূমি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নেও কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের বাবা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. শামীম শেখ জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝