ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিনসিনাটির বিপক্ষে মিয়ামির জয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৫৮ এএম
X

মেজর লিগ সকারে সিনসিনাটির বিপক্ষে ৫-৩ গোলে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। সেই ম্যাচে হ্যাটট্রিকও পেয়ে গিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু পরে একটি গোল আত্মঘাতী হিসেবে ধরা হলে হ্যাটট্রিক আর হয়নি।

জোড়া গোল করার পাশাপাশি করেছেন জোড়া অ্যাসিস্টও। বিশ্বকাপের আগে তার এই পারফরম্যান্স নিশ্চিত ভাবেই স্বস্তি দিচ্ছে সতীর্থ, কোচ ও সমর্থকদের।

প্রথম গোলটি করেন সিনসিনাটির ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে। ২৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ১-০ গোলে। পিছিয়ে পড়লেও হাল না ছেড়ে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের লিড নেয় সিনসিনাটি। ৪১ ও ৪৯ মিনিটে গোল দুটি করে স্বাগতিক দল।

মিয়ামি পিছিয়ে পড়লেও, চিন্তার কারণ ছিল না। কারণ যে দলে মেসির মতো খেলোয়াড় আছে তার ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগার কথা না। লাগেওনি বেশিক্ষণ সমতায় ফিরতে। ৫৫ মিনিটে দলীয় আক্রমণ থেকে অসাধারণ ফিনিশিংয়ে মিয়ামিকে সমতায় ফেরান মেসি। উত্থান-পতনের ম্যাচে ৬৪ মিনিটে গোল হজম করে আবার লিড হারায় ইন্টার মিয়ামি। তবে মিয়ামিকে সমতার পথে ফেরান মেসিই।

ম্যাচজুড়ে সর্বদাই দলের জয়ের পথ খুঁজেছেন মেসি। সেই প্রচেষ্টায় ৭৯ মিনিটে তার পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর ৮৪ মিনিটে সিনসিনাটি গোলরক্ষকের ভুলে বল পেয়ে মিয়ামিকে এগিয়ে দেন গেরমান বেরতেরামে।

সবশেষ ৮৯ মিনিটে সিনসিনাটির সকল সম্ভাবনাকে নিভিয়ে দিয়ে গোল পায় মিয়ামি। এই গোলেও পুরোপুরি মেসির প্রচেষ্টা। মেসির নেওয়া শট পোস্টে লেগে জালে জড়ানোর আগে গোলরক্ষকের গায়েও লেগেছে। কাগজে-কলমে আত্মঘাতী গোলের স্বীকৃতি পেলেও এই গোলটি একরকম মেসিরই।

এর আগে লিগে আগের দুই ম্যাচেও গোল করেন মেসি মিয়ামির হয়ে সবশেষ তিন ম্যাচে মেসির গোল ৪টি। অ্যাসিস্টও করেছেন ৪টি। মেসির ক্যারিয়ারে গোলসংখ্যা এখন ৯০৯টি। চলমান মৌসুমে ইন্টার মিয়ামির হয়ে মেসির পা থেকে ১৪ ম্যাচে ১২টি গোল এসেছে।

এমএলএসের পয়েন্ট তালিকায় মিয়ামি এখন দ্বিতীয়। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ২৫।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝