ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হানি ট্র্যাপের অভিযোগে বাউফলে বিএনপি নেতাকে অব্যাহতি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:০৪ পিএম
X

হানি ট্র্যাপ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজাহার উদ্দিন খানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তাসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির নীতিমালা অনুযায়ী আজাহার উদ্দিন খানকে ১৩ নম্বর আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, দলের ভাবমূর্তি রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তাসলিম তালুকদার বলেন, “দলীয় শৃঙ্খলা ও নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।”

এর আগে হানি ট্র্যাপের মাধ্যমে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে আজাহার উদ্দিন খান, যুবলীগ নেতা রাসেল তালুকদার ও কবির হোসেনকে গ্রেপ্তার করে পটুয়াখালী সদর থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মে) রাতে পটুয়াখালী শহরের বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পরিকল্পিতভাবে এক ওষুধ ব্যবসায়ীকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায় করেন। পরে আরও অর্থ দাবি করলে ভুক্তভোগী আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন আলামত ও গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে একই কৌশলে আরও একজন চাকরিজীবীর কাছ থেকেও অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

এএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝