ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইসরায়েলি হামলায় নিহত সাতক্ষীরার ২ প্রবাসীর বাড়িতে শোকের মাতম
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০৭ পিএম
X

ইসরায়েলের ড্রোন হামলায় নিহত সাতক্ষীরার দুই প্রবাসীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)।

সোমবার (১১ মে) লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় তারা নিহত হন।

বাংলাদেশ দূতাবাস নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিহের নাবিহ বেরি হাসপাতালে রাখা হয়েছে।

কাদাকাটি গ্রামের নিহত প্রবাসী নাহিদুলের দাদা সিরাজুল ইসলাম বলেন, “খুব অল্প বয়সে ভালো স্বপ্নের জন্য সে দেশের বাইরে যায়। কিন্তু তার মৃত্যুতে সব স্বপ্ন ভেঙে গেছে। নাহিদুলের মৃত্যুতে আমাদের মাঝে ব্যাপক শূন্যতা সৃষ্টি হয়েছে। দুই ভাইয়ের মধ্যে সে বড় ছিল। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে যেন তার মরদেহ আমাদের কাছে পৌঁছায়।”

এদিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, “আমি খবর শুনে নিহতের পরিবারের কাছে গিয়েছিলাম। বর্তমানে তাদের পরিবারে শোকের মাতম চলছে। নিহত শফিকুলের দুই কন্যা, স্ত্রী এবং মা-বাবা রয়েছেন। ঋণের দায়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় রয়েছে।”

এদিকে সাতক্ষীরা সদর উপজেলার ইউএনও অর্ণব দত্ত দুপুরে সদর উপজেলার ভালুকা চাঁদপুরে নিহত শফিকুলের বাড়িতে যান। তিনি বলেন, মরদেহ দেশে পৌঁছাতে যা যা করণীয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন।

এমজেডআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝