ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দেশের উন্নতির জন্য জ্বালানির গুরুত্ব অপরিসীম: জ্বালানি মন্ত্রী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৫৬ পিএম
X

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, 'দীর্ঘ ১৭ বছর শাসনামলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানি নির্ভর ব্যবস্থা চালু করেছিল। দেশের উন্নতির জন্য জ্বালানির গুরুত্ব অপরিসীম। তাই এখন দেশীয়  সম্পদ আহরণের পাশাপাশি এর ব্যবহার নিশ্চিত করতে হবে।'

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপানশীল বড়পুকুরিয়া কয়লাখনির কনফারেন্স রুমে কর্মকর্তা ছাড়াও সংশিষ্টদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।'

কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে তিনি বলেন, 'পূর্বের সরকারের আমলে একসাথে কখনো তিনটি ইউনিট উৎপাদনে না থাকলেও আমাদের সরকারের আমলে ইনশাআল্লাহ সকল ইউনিট একসাথে চালুর ব্যবস্থা করা হবে।'

এ সময় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী মধ্যপাড়া পাথর খনি, কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন।

এএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝