ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:৪৭ পিএম আপডেট: ১২.০৫.২০২৬ ২:৪৮ পিএম
X

'Climate Action' প্রতিপাদ্যে 'আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ (চট্টগ্রাম অঞ্চল)' সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

পরিবেশ সচেতনতা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চট্টগ্রাম অঞ্চলের চারটি বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন, এনএসটিইউডিএস, সিওউডিএস, সিইউডিএস এবং চুয়েটডিএস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, সিইউডিএস এর মডারেটর ও চবি আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান, মডারেটর, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন, উপ-পরিচালক সেলিনা আকতার এবং চবি ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও এসোসিয়েট মডারেটর নওরিন মনির প্রমা। 

উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, 'আজকের এই চমৎকার রৌদ্রোজ্জ্বল দিনে আপনাদের সবার মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আজকে আমাদের ক্যাম্পাসে অনেকগুলো প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। এমন সরব ক্যাম্পাসই আমরা দেখতে চেয়েছিলাম। "আঞ্চলিক আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা" কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি মূলত আগামীর সবুজ পৃথিবী গড়ার একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলন। আজকের এই আয়োজনের জন্য আমি আয়োজক কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।'

তিনি বলেন, 'বর্তমান পরিবেশ নানা ভাবে নষ্ট হচ্ছে। এর জন্য দায়ী আমরা নিজেরাই। আমাদের নদ-নদী, বন ভূমি এবং সমুদ্র উপকূল আজ হুমকির মুখে। এই সংকট মোকাবিলায় নীতি নির্ধারণের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা, যা আপনাদের মতো মেধাবী শিক্ষার্থীদের ক্ষুরধার যুক্তির মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব।'

প্রতিযোগিতাটি দুটি প্রাথমিক রাউন্ড শেষে জমজমাট ফাইনালের মাধ্যমে সমাপ্ত হয়। যুক্তি, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং পরিবেশগত সংকট মোকাবিলায় কার্যকর করণীয় উপস্থাপনার মাধ্যমে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন সিইউডিএস।

বক্তারা তাদের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও তরুণদের পরিবেশবিষয়ক চিন্তা ও কার্যক্রমে আরও উৎসাহিত করবে।
 
এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝