ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাউফলে একসঙ্গে চার শিক্ষার্থী নিখোঁজ, পরিবারে উদ্বেগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:০১ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর একসঙ্গে চার শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা মন্নান গাজীর মেয়ে সানজিদা আক্তার (১২) গত ১০ মে সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বিদ্যালয় ছুটির পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে তারা জানতে পারেন, একই এলাকার আরও তিন শিক্ষার্থী—আয়শা আক্তার (১৩), ইসমত জেরিন সাজনিন (১২) ও সানজিদা আক্তার রায়সা (১৪)—একই সময়ের মধ্যে নিজ নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ চারজনই নাজিরপুর এলাকার বাসিন্দা। তাদের মধ্যে রায়সা, আয়শা ও সানজিদা নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাজনিন স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান পাননি।

নিখোঁজ আয়শার বাবা আলী হোসেন বলেন, “বগা থেকে কেউ একজন ঢাকা রুটের বাসের টিকিট কেটে দিয়েছে। তাদের সঙ্গে একজন নারীও ছিলেন বলে জানতে পেরেছি।”

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে পুলিশ কাজ করছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

এএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement