ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ধাক্কা, নিহত ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:২২ এএম
X

নওগাঁর পত্নীতলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দু'জন নিহত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় নজিপুর-ধামইরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মতিউর রহমান (৪৫) এবং একই উপজেলার নজরুল ইসলামের ছেলে নাজমুল হক (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকার নজিপুর থেকে ধামইরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পত্নীতলা উপজেলার আমবাটি ডাবল ব্রিজ এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়ে আটকা পড়েন।

খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর গাড়ির ভেতর থেকে আহত দু'জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন জানান, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িটির ভয়াবহ অবস্থা দেখতে পান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, 'দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

কেএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝