ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় ২২ মে’র আগে আম সংগ্রহ নিষিদ্ধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ৭:১৬ পিএম
X

নওগাঁ জেলায় আগামী ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। অপরিপক্ব আম বাজারজাতকরণ রোধে জেলা প্রশাসন এ সময়সূচি নির্ধারণ করেছে।

রোববার (১০ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২২ মে থেকে গুটি জাতের আম সংগ্রহ করা যাবে। পর্যায়ক্রমে অন্যান্য জাতের আম বাজারে আসবে।

সময়সূচি অনুযায়ী: ৩০ মে গোপালভোগ, ২ জুন ক্ষীরসাপাত (হিমসাগর), ৫ জুন নাক ফজলি, ১০ জুন ল্যাংড়া ও হাঁড়িভাঙা, ১৫ জুন আম্রপালি, ২৫ জুন ফজলি ও ব্যানানা ম্যাঙ্গো এবং ৫ জুলাই থেকে আশ্বিনা, বারি আম-৪, গৌড়মতি ও কাটিমন জাতের আম সংগ্রহ করা যাবে।

তবে আবহাওয়া, তাপমাত্রা বা বিশেষ পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে নির্ধারিত সময়ের আগেও আম সংগ্রহ করা যাবে বলে সভায় জানানো হয়।

সভায় জানানো হয়, চলতি বছর জেলায় প্রায় ৩ লাখ ১০ হাজার হেক্টর জমিতে আমবাগান রয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৩৫ মেট্রিক টন। এ বছর নওগাঁ থেকে প্রায় ৪ হাজার কোটি টাকার আম বিক্রির সম্ভাবনা রয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “পরিপক্ব আম সংগ্রহ নিশ্চিত করতেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। কোনোভাবেই নির্ধারিত সময়ের আগে অপরিপক্ব আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে আগাম সংগ্রহ করা যাবে।”

তিনি আরও বলেন, নওগাঁর আমের সুনাম রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হবে এবং নিয়ম না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ আমচাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কেকেএইচ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝