গাজীপুরের কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
রোববার সকালে উপজেলার উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় বেশ কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়েছে। রোববার ভোরে এক দল চোর ট্রাক নিয়ে গরু চুরি করতে বাগমারা এলাকায় আসে। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিন জনকে ঘিরে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ওই তিন জন নিহত হন। এরপর বিক্ষুব্ধ জনতা তাদের নিয়ে আসা ট্রাকটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, 'গরু চোর সন্দেহে তিন জনকে গণপিটুনি দেয় জনতা। এতে ওই তিন জনই মারা গেছে। আরও কয়েকজন চোর ছিল তারা পালিয়ে গেছে। তাদের নিয়ে আসা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে এলাকাবাসী। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।'
এমএ