ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ছক্কার সেঞ্চুরিতে সূর্যবংশীর বিশ্ব রেকর্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ১০:৪১ এএম
X

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্রুততম সেঞ্চুরি করা ভারতীয় হয়েছেন বৈভব সূর্যবংশী। ৪০ বলের কম খেলে দুটি আইপিএল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনি। শনিবার আরেকটি বিশ্ব রেকর্ড গড়লেন ১৫ বছর বয়সী ব্যাটার।

মোহাম্মদ সিরাজের বিরুদ্ধে প্রথম বলে ছক্কা মারেন সূর্যবংশী। তাতে টি-টোয়েন্টিতে দ্রুততম ছয়ের সেঞ্চুরি করলেন তিনি। মাত্র ৫১৪ বল খেলে ছক্কার সংখ্যাকে তিন অঙ্কের ঘরে নিলেন। তাছাড়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি এই মাইলফলকে নাম লিখেছেন। 

১৬ বলে ৩৬ রান করেছেন সূর্যবংশী। তার ইনিংসে ছিল তিন ছয় ও তিনটি চার। তিনটি ছক্কাই এসেছে পাওয়ার প্লেতে। তাতে আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি ৩০ ছক্কা মারার রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ড ছিল অভিষেক শর্মার দখলে। ২০২৪ সালে প্রথম ছয় ওভারে ২৯ ছক্কা মারেন তিনি।

সূর্যবংশীর একাধিক রেকর্ডের দিনে তার দল রাজস্থান রয়্যালস হেরে গেছে গুজরাট টাইটান্সের কাছে। আগে ব্যাট করে দুই ওপেনার সাই সুদর্শন ও শুবমান গিলের ৫৫ ও ৮৪ রানের ইনিংসে দুইশ ছাড়ায় তাদের স্কোর। ২৩০ রানের লক্ষ্যে নেমে রাজস্থানের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে ১৫২ রানে অলআউট হয় তারা। আফগান লেগস্পিনার ৪ ওভারে ৩৩ রান খরচায় চার উইকেট নেন। ২.৩ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দারুণ অবদান রাখেন জেসন হোল্ডার।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝