ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:১১ এএম
X

বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। ফলে স্বাগতিক টাইগাররা আগে ব্যাটিং করতে নামবে। 

শুক্রবার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ৩ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ

মিরপুর টেস্টে বাংলাদেশ কাউকে অভিষেক করায়নি। তবে পাকিস্তান দু’জন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে একাদশ সাজিয়েছে। ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকার সুবাদে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের অভিষেক হচ্ছে আজ। আগের দিন চোটের কারণে ছিটকে গেছেন বাবর আজম, সেটিও বাড়তি সুযোগ করে দিয়েছে তরুণ ব্যাটারদের।

এই সিরিজে বাংলাদেশের অনুপ্রেরণা ২০২৪ সালের পাকিস্তান সফর। সেই সফরে রাওয়ালপিন্ডিতে ২ ম্যাচেই জিতেছিল বাংলাদেশ, পাকিস্তানকে দিয়েছিল হোয়াইটওয়াশের তেঁতো স্বাদ। সেই কীর্তির পুনরাবৃত্তি এবার দেশের মাটিতে ঘটাতে চায় বাংলাদেশ।

একাদশ 
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান: আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি ও মুহাম্মদ আব্বাস।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝