ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:১২ পিএম
X

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ঘরের আলমারি ভেঙে প্রায় ২২ লাখ টাকার স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে বুধবার দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার টেঙ্গারচর এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শামীমা আক্তার পরিবারের সদস্যদের নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আসবাবপত্র কিনতে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে দুর্বৃত্তরা বাথরুমের এক্সহস্ট ফ্যান ভেঙে ঘরে প্রবেশ করে। পরে রান্নাঘরের বটি দিয়ে আলমারির তালা ভেঙে সেখানে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৩ ভরি রুপা, ২০০ সৌদি রিয়াল ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

বিকেলে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারি ভাঙা দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন।

শামীমা আক্তার বলেন, “কয়েক ঘণ্টার জন্য বাসার বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরের সবকিছু তছনছ। আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।”

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচএমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝