ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজশাহী মেডিকেলে হামে শিশুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৩১ পিএম
X
Advertisement

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১৩ জন শিশু এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার সকালে হাসপাতালের মুখপাত্র চিকিৎসক শঙ্কর কে বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জন ভর্তি হওয়ার পাশাপাশি সমসংখ্যক শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে ১১১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসক শঙ্কর কে বিশ্বাস জানান, রামেক হাসপাতালে এ পর্যন্ত মোট ৯৩৯ জন শিশু হামের চিকিৎসা নিয়েছে। এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে ৫৫ জন শিশু মারা গেছে। আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিতে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করে যাচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের প্রকোপ রোধে টিকা দান কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। হঠাৎ করে এই রোগের বিস্তার ও প্রাণহানি বাড়ায় স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন।

আরএইচএফ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement