ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬, ১০:৩৪ এএম আপডেট: ০৬.০৫.২০২৬ ৩:৫৫ পিএম
X
Advertisement

ইউক্রেনে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮০ জনের বেশি। মঙ্গলবার বিকেলে রুশ বাহিনী এ হামলা চালায়। 

রাশিয়ার শক্তিশালী গ্লাইড বোমা ইউক্রেনের পূর্ব দিকের ক্রামাতোরস্ক, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া এবং উত্তরের চেরনিহিভ অঞ্চলে আঘাত হানে।

এ হামলার মাধ্যমে রাশিয়া ‘চরম নৈরাশ্যজনক ও নির্লজ্জ আচরণ’ দেখিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ বলেন, 'শুধুমাত্র এই অঞ্চলেই অন্তত ১২ জন নিহত এবং ১২ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন এক সময়ে এই হামলা চালানো হলো, যখন কিয়েভের ঘোষণা করা‍ যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘণ্টা বাকি ছিল।'

অন্যদিকে, আগামী তিন দিনের মধ্যে মস্কোও একটি যুদ্ধবিরতি শুরুর পরিকল্পনা করছিল। আগের দিন সোমবার কিয়েভ ও মস্কোর এ পালটাপালটি যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'দোনেৎস্ক অঞ্চলের কিয়েভ নিয়ন্ত্রিত শেষ শহর ক্রামাতোরস্কে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। দিনিপ্রো শহরে নিহত হয়েছেন চার জন। এছাড়া পোলতাভা ও খারকিভ অঞ্চলে ইউক্রেনের সরকারি গ্যাস স্থাপনায় সোমবার দিবাগত রাতে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। এতে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।'

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফতোজাজের প্রধান নির্বাহী পরিচালক (সিইও) সেরহি কোরেতস্কি বলেন, 'ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তাদের তিন কর্মচারী ও দু'জন উদ্ধারকর্মী নিহত ও ৩৭ জন আহত হয়েছেন।'

তিনি বলেন, 'হামলায় আমাদের ব্যাপক ক্ষতি ও উৎপাদন ব্যাহত হয়েছে। এ হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলার ফলে প্রায় তিন হাজার ৫০০ গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।'

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement