বাউফল-ঢাকা মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে নিহত হন বাসের সুপারভাইজার আল মাহমুদ। এ ঘটনায় আহত হন অন্তত ১০ যাত্রী।
সোমবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার আফসেরের গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আল মাহমুদ (১৮) বগা ইউনিয়নের সন্যাসিকান্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি দুঘর্টনার শিকার ‘বাউফল ট্রাভেলস’ নামের ওই বাসে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দশমিনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি বাউফল অতিক্রম করার সময় দ্রুত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটিতে তখন প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, বাসটিতে আনুমানিক ২০-২৫ জন যাত্রী ছিলেন। নিহত একজন ছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে বরিশালে পাঠানো হয়েছে।
এএস/এসআর