ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চতুর্থ ম্যাচেও জয়হীন মিয়ামি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ১১:৩৭ এএম
অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার পরও হেরে গেল মিয়ামি। ম্যাচ শেষে ফলাফল ৪-৩।

নতুন স্টেডিয়ামে এখনও অব্দি চারটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি ইন্টার মিয়ামি। 

লিওনেল মেসি দারুণ এক গোল ও দুটি অ্যাসিস্টে দলকে দারুণ ভাবে এগিয়ে নেন। দলের তিন গোলেই অবদান রাখেন আর্জেন্টাইন তারকা। কিন্তু শেষ পর্যন্ত দলকে জয়ের স্বাদ দিতে পারেননি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে ১৫ দলের মধ্যে ১৪তম অবস্থানে থাকা অরল্যান্ডোর কাছে মিয়ামির হার কিছুটা অপ্রত্যাশিতই বলা চলে।

ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই লিড নেয় মিয়ামি। মেসির কাছ থেকে বল পান তেলাস্কো সেগোভিয়া। তার ক্রসে বল পেয়ে হেড দিয়ে বল জালে জড়ান ইয়ান ফ্রে।

মেসি আবারও অ্যাসিস্ট করেন ২৫ মিনিটে। প্রতিপক্ষের বক্সে ঢুকে একাধিক বাধার মাঝখান দিয়েই সেগোভিয়ার দিকে বল বাড়ান মেসি। তিনি গোল করে ব্যবধান দ্বিগুন করেন। এরপর ৩৩ মিনিটে মিয়ামিকে গোল করে আরেকবার এগিয়ে দেন লিওনেল মেসি।

৩ গোলে পিছিয়ে পড়া অরল্যান্ডো ৩৯ মিনিটে স্কোরলাইন একটি গোল শোধ করে। মার্টিন ওজেদার পা থেকে আসে গোলটি। পরের দুটি গোলও আসে তার পা থেকেই। পূর্ণ করেন হ্যাটট্রিক।

৬৮ মিনিটে দ্বিতীয় এবং এবং ৭৯ মিনিটে অরল্যান্ডো পেনাল্টি পেলে সেখান থেকেও গোল করে সমতা আনেন ওজেদা মিয়ামির সঙ্গে। আর ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে টাইরিস স্পাইসার কফিনে শেষ পেরেক ঠুকে স্বাগতিকদের হার নিশ্চিত করেন।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝