ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরা সীমান্তে ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও ভারতীয় পণ্য আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১০:২৬ পিএম আপডেট: ০১.০৫.২০২৬ ১০:২৭ পিএম
X

সাতক্ষীরা ৩৩ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার ভোর থেকে দিনভর অভিযান চালিয়ে কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়।

আটককৃত পণ্যের মধ্যে ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও অন্যান্য চোরাচালানি পণ্য রয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক শাদমান সাকিব জানিয়েছেন, কলারোয়ার কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ অভিযানে কেড়াগাছি ও গেড়াখালী নামক স্থান থেকে ৩ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করা হয়। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার উত্তর ভাদিয়ালী নামক স্থান থেকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

অপরদিকে সদরের বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল কালিয়ানী পূর্বপাড়া থেকে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় ক্রিস্টাল মেথ আইস আটক করে। এছাড়াও কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সদরের কালিয়ানী নীলকুঠি নামক স্থান থেকে আরও আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ আইস জব্দ করে।

সব মিলিয়ে প্রায় ৬ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ মোবাইল যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয় বিজিবি। এসব মাদক ও চোরাচালানি পণ্য ৩৩ বিজিবির সদর দপ্তরে জমা দেওয়া হয়েছে।

তবে অভিযানের সময় কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি।

এমজেডআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝