ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুয়েটে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস আইজিপি'র
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১১:১১ এএম
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সাক্ষাৎকালে কুয়েটসহ এর পার্শ্ববর্তী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েট ও আশপাশের এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং ক্যাম্পাসে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের অনুরোধ জানান।

ভাইস-চ্যান্সেলরের অনুরোধের প্রেক্ষিতে আইজিপি মো. আলী হোসেন ফকির দ্রুত সময়ের মধ্যে কুয়েটে একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস প্রদান করেন এবং কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাহবুবুর রহমান ভূঁইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সৌজন্য সাক্ষাৎ শেষে ভাইস-চ্যান্সেলর আইজিপির আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝