ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে মদ ও গাঁজা উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৮ পিএম
X
Advertisement

হবিগঞ্জ বাংলাদেশ বর্ডার গার্ড (৫৫ বিজিবি)-এর মাদকবিরোধী পৃথক অভিযানে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির টহলদল সিন্দুরখান চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই দিনে সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

এছাড়া, গত ২২ এপ্রিল রাতে মনতলা বিওপির টহলদল মাধবপুর উপজেলার কমলপুর এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ কেজি গাঁজা জব্দ করে।

বিজিবির দেওয়া তথ্যমতে, চলতি মাসে ৫৫ বিজিবির অভিযানে মোট ১২৯ কেজি গাঁজা, ৪৮ বোতল মদ, ১৫ বোতল বিয়ার এবং ৪৪ বোতল ফেনসিডিল (ইস্কফ) সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তর করা হচ্ছে।

সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্তবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement