ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পিএম আপডেট: ২৩.০৪.২০২৬ ২:১৯ পিএম
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। 

সিরিজের তিন ম্যাচেই টসে জিতল সফরকারী দল। তবে আগের দুই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউই অধিনায়ক। বৃহয়াপতিবার শেষ ম্যাচে চট্টগ্রামের ভেন্যুতে ভিন্ন পরিকল্পনায় নামছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। আগের ম্যাচে খেলা তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের পরিবর্তে আজ দলে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলামকে।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৬ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় টাইগাররা, দাপটের সঙ্গে ৬ উইকেটের জয় তুলে নেয় মিরাজের দল। সিরিজ ১-১ সমতা থাকায় আজ তৃতীয় ও শেষ ম্যাচটিই হতে যাচ্ছে শিরোপা নির্ধারণী ম্যাচ। 

একাদশ
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝