ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মৌলভীবাজার-হবিগঞ্জ অঞ্চল থেকে বিএনপির সংরক্ষিত নারী এমপি হলেন জহরত আদিব চৌধুরী
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৩৬ পিএম
X

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি তিনি নিজেও আইন পেশা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির নেতারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর মনোনয়ন পাওয়ার খবরে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। বড়লেখা অঞ্চলের ইতিহাসে এই প্রথম সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, নতুন প্রজন্মের একজন নেতৃত্ব হিসেবে তিনি দলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আরএ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝