ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে ৫৪ কেজি গাঁজা-১৫ বোতল বিয়ার জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম
X
Advertisement

হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।

রোববার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্তের প্রায় ২৫০ গজ ভেতরে সেগুন বাগান এলাকায় কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে মাদক বহন করে আনতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫৪ কেজি গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এখন পর্যন্ত মোট ৯৯ কেজি ভারতীয় গাঁজা, ১২ বোতল মদ ও ১৫ বোতল বিয়ার জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং দেশের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সীমান্তে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

এসএমআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement