ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আশুলিয়ায় ৭০০ পুড়িয়া হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৩৬ পিএম
X

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ৭০০ পুড়িয়া হেরোইনসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য দুই লাখ দশ হাজার টাকা।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা (উত্তর) ডিবি অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম। 

এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, আশুলিয়ার পলাশবাড়ী গোচারটেক এলাকার মোঃ আলমাছ তালুকদারের ছেলে জসিম তালুকদার (৩৮), মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঁচামারা এলাকার আফজাল হোসেনের ছেলে রেজাউল করিম (২৪), ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসুফি এলাকার আলী একাব্বারের ছেলে আকবর হোসেন (৩২) এবং নেত্রকোনা সদর উপজেলার বরবাট্টা এলাকার মৃত ওমর আলীর ছেলে নাজমুল হক (২৫)। তারা সবাই আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করে আসছিলো। 

ডিবি পুলিশ জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৭০ গ্রাম ওজনের ৭০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

এআই/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝