ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিইউতে ভর্তি মেলা শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:৫৭ পিএম
X

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) সামার সেমিস্টারের ছয় দিনব্যাপী ভর্তি মেলা থেকে শুরু হয়েছে। রোববার সকালে ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৪ এপ্রিল (শুক্রবার)।

এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবেন।

এছাড়া, মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন। 

মেলা চলাকালীন ইউনিভার্সিটির সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত পাঁচ থেকে ১০ হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডীন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ল’ অনুষদের ডীন অধ্যাপক মো. হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মুজাক্কীরুল হুদা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম এম এনামুল আজিজ, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ড. উম্মে কুলসুম সুমা, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সৌদ, আইন বিভাগের প্রধান কাজী লতিফুর রেজাসহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তাগণ। 
 
এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝