ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ, শালিসে দোষ স্বীকার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম
X

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় হিসাব রক্ষণ কর্মকর্তা মো. লুৎফর রহমানের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ উঠেছে। গত ১৩ এপ্রিল আলাদিপুর ইউনিয়নের সাবেক বিজিবি সদস্য প্রয়াত টিপু সুলতানের স্ত্রী হাসিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান অভিযোগকারীর উপস্থিতিতে অভিযুক্ত কর্মকর্তাকে নিয়ে একান্তে শালিস বৈঠকে বসেন। এ সময় পৌর বিএনপির সভাপতি আবুল বাসার উপস্থিত ছিলেন।

শালিসে আনীত অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত হিসাব রক্ষণ কর্মকর্তা ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি বিবেচনা করে তাকে ফুলবাড়ী থেকে বদলির জন্য উচ্চ পর্যায়ে আলোচনা করা হবে। অভিযোগকারীও এ বিষয়ে আর কোনো পদক্ষেপ না নেওয়ার কথা জানান।

এদিকে, অভিযুক্ত কর্মকর্তা গণমাধ্যমে সংবাদ প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি মুঠোফোনে বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

পৌর বিএনপি সভাপতি আবুল বাসার বলেন, “এ ধরনের কর্মকর্তা আমাদের উপজেলায় থাকলে সাধারণ মানুষের ক্ষতি হবে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তাই আমরা তার বদলি দাবি করেছি।”

অন্যদিকে, সদ্য অবসরপ্রাপ্ত সমাজসেবা অফিসের পিয়ন নজিবর রহমানের কাছ থেকে পেনশন পাইয়ে দেওয়ার নামে দেড় লাখ টাকা দাবি করার অভিযোগও উঠেছে। টাকা দিতে না পারায় প্রায় সাত মাস ধরে তিনি পেনশন সুবিধা থেকে বঞ্চিত আছেন বলে জানা গেছে। এ ধরনের আরও অভিযোগ করেছেন স্থানীয় সুজাপুর গ্রামের বাসিন্দা নিয়াজুর রহমান।

স্থানীয়দের মতে, নানা অভিযোগ থাকা সত্ত্বেও বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা প্রকাশ্যে এসেছে। তারা আশা করছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এইচআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝