ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কসবায় গাঁজাসহ গ্রেপ্তার ৩
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:০৮ পিএম
X

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক তিনটি অভিযানে মোট ৩৪ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দু'জন পলাতক রয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে কুটি ইউনিয়নের হায়দারনগর এলাকায় হুরন মিয়ার বসতঘর থেকে ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় ওয়াসিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হুরন মিয়া পলাতক রয়েছে।

দুপুর ১টা ৩০ মিনিটে বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় তিনলাখপীর থেকে বিনাউটিগামী সড়কে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. আব্দুল্লাহ আল ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় টিআলী বাড়ি মোড় সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ সাইদুর রহমান সাইদু ও হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এসআর/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝