ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রায়পুরে দোকান দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:২২ পিএম আপডেট: ১৩.০৪.২০২৬ ৫:৪২ পিএম
X
Advertisement

লক্ষ্মীপুরের রায়পুর পৌর যুবদলের সদস্য সচিব জাকির হোসেন কুন্ডুর বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিকের স্ত্রীর দোকান দখলের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

সাংবাদিক মুরাদ জানান, তার স্ত্রী মরিয়ম বেগম বীথির নামে একটি দোকান ২০২৩ সাল থেকে জেলা পরিষদ ডাক বাংলোর ২য় তলায় লিজে দেওয়া হয়। জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যানের এক আদেশে দোকানটি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই তালিকায় মরিয়ম বেগম বীথি, পিতা: ওসমান পাটোওয়ারী, নামে দোকানঘরটি বুঝে নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে জেলা পরিষদের নামে একটি ভুয়া তালিকা তৈরি করে দোকানটি তাদের নামে দেখিয়ে দখল করে নেওয়া হয়।

জেলা পরিষদের অ্যাকাউন্টস শাখার আতিকুর রহমান জানান, ২০২৩ সালে তৎকালীন চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিক মুরাদের স্ত্রীর নামে দোকানটি বুঝিয়ে দেওয়া হয়। প্রশাসক/চেয়ারম্যান না থাকায় জটিলতার কারণে খাজনা আদায় করা যায়নি। দোকানগুলো নিয়ে প্রশাসক মহোদয় নতুন করে বরাদ্দের কোনো সিদ্ধান্তও জানাননি। একটি দোকান নিয়ে সমস্যা হলেও সাংবাদিক মুরাদ তার স্ত্রীর পক্ষে এলেও অন্য পক্ষ উপস্থিত হয়নি।

জেলা পরিষদের সার্ভেয়ার মিজানুর রহমান বলেন, সাংবাদিক মুরাদের স্ত্রীর নামে দোকানটি অনেক আগে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখানে মিটার স্থাপন করে ব্যবসা পরিচালনার অনুমতিও দেওয়া হয়েছে। মরিয়ম বেগম বীথি নামের দোকানটি অন্য কাউকে বরাদ্দ দেওয়া হয়নি এবং নতুন করে কোনো আবেদনও গ্রহণ করা হয়নি।

জেলা পরিষদের নির্বাহী আশারাফুন নাহার বলেন, সাংবাদিক মুরাদের স্ত্রীর নামে বরাদ্দকৃত দোকানটি অন্য কারও দখলে যাওয়ার সুযোগ নেই। দোকান দখলের বিষয়টি অবহিত করলে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সাংবাদিক মুরাদকে নির্দেশ দেওয়া হয়েছে।

এম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement