ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বোল্টের রেকর্ড ভাঙলেন গাউট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:২২ এএম
X

উসাইন বোল্টের দখলে থাকা রেকর্ড ভাঙলেন গাউট। ১৮ বছর বয়সী গাউট ২০০ মিটার দৌঁড় শেষ করলেন ১৯.৬৭ সেকেন্ডে। জিতেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপ স্বর্ণপদক। 

এর আগে ১৮ বছর বয়সে বোল্টের দ্রুততম ২০০ মিটার দৌঁড়ের রেকর্ড ছিল ১৯.৯৩ সেকেন্ডে।

প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে ২০ সেকেন্ডের মধ্যে দৌঁড় শেষ করেছেন গাউট। অস্ট্রেলিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দারুণ এক কীর্তি গড়ার পর এই স্প্রিন্টার বললেন, ‘আমি এর জন্যই অপেক্ষা করছিলাম।’ 

কিছুদিন ধরেই তাকে কিংবদিন্ত বোল্টের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার লম্বা ধাপে পা ফেলা, সোজা হয়ে দৌঁড়ানো এবং শেষ দিকে বিধ্বংসী গতির কারণে তাকে ‘পরের বোল্ট’ বলছেন কেউ কেউ।

১৮ বছর বয়সে বোল্ট ছিলেন বিস্ময়বালক, গাউট একই বয়সে সমকক্ষ পারফরম্যান্স করছেন, কিছু ক্ষেত্রে বেশ এগিয়ে। বোল্ট ২০০৮ অলিম্পিকে গিয়ে নিজের সেরা পারফরম্যান্স করেন ১৯.৭৫ সেকেন্ডে দৌঁড় শেষ করে। একই বয়সে গাউট তাকে ছাড়িয়ে গেলেন। তারপর তো বোল্ট এক মহাকাব্যিক অধ্যায় তৈরি করেছিলেন। অলিম্পিক স্বর্ণ, বিশ্ব রেকর্ড- একক আধিপত্য। তেমন কিছু করার জন্য গাউটের সামনে লম্বা পথ বাকি। 

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে এবার চোখ গাউটের, ‘আমি এখনো মাত্র ১৮ বছর বয়সী... আমি অবশ্যই আরও জোরে দৌঁড়াতে পারি। মূল বিষয় হলো ধারাবাহিক ভাবে ২০ এর মধ্যে থাকার জন্য নিজেকে তৈরি করা।’ 

বোল্টের সঙ্গে তুলনা টানলে তিনি বলেন, ‘বিশ্বের সেরা কারো সঙ্গে লোকজন তুলনা করলে তার ভালোই লাগে।’

কিন্তু নিজের দিকেই মনোযোগ তার, ‘দিন শেষে আমি তো আমিই। আমি আমার কাজ করছি। কোনো চাপ নেই। ট্র্যাকে নামামাত্র আমি ট্র্যাক, আমার দিকে আর স্পাইক নিয়ে ভাবি।’

২০০৭ সালে কুইন্সল্যান্ডের ইপসউইচে জন্ম গাউটের। তার বাবা-মা দক্ষিণ সুদানের। দেশে সংঘাতের কারণে ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে মিশর হয়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হন। ছোটবেলা থেকে অ্যাথলেটিকসের সঙ্গে তার পরিচয়।

দুই বছরেরও কম সময়ের আগে বিশ্ব অ্যাথলেটিকসে নিজের আগমন জানিয়ে দেন গাউট। ২০২৪ সালের শেষ দিকে ২০০ মিটারে পিটার নর্মানের ৫৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন। ২০২৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অভিষেকে শিরোনাম কাড়েন গাউট। জাপানে এই ইভেন্টের সেমিফাইনালে ছিলেন তিনি। তবে এই বছরের কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছেন না এই তরুণ। 

গাউট হয়তো এখনো ট্র্যাকের রাজত্ব দখলে নিতে পারেননি। তবে তার ১৯.৬৭ সেকেন্ডে শেষ করা দৌঁড় বিশ্ব অ্যাথলেটিকসের ভবিষ্যতের একটি ঝলক দেখাল। এভাবে চলতে থাকলে ২০২৮ অলিম্পিক গেমসে ১০০ ও ২০০ মিটারের ট্র্যাকে তিনি নামবেন অন্যতম ফেভারিট হিসেবে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝