ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপ ভ্যানে করে মাদক পরিবহনের সময় ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১২ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি নীল রঙের পিকআপ ভ্যান আটক করে গাড়িটি তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শেরপুর জেলার নকলা থানার চক পাঠাঘাট এলাকার মোঃ সোহাগ মিয়া (৩৫) এবং গাজীপুর জেলার বাসন থানার বারবৈকা এলাকার সোহেল রানা (৩৫)।
আশুগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এসআরএস/এসআর