ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামালপুরে ১০০০ ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক কারবারি আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:৩০ পিএম
X

জামালপুরে পৃথক অভিযানে ১ হাজার পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার মো. ফটিক শিকদারের ছেলে মো. সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), একই এলাকার আব্দুল বারেকের ছেলে আফ্রিদী ইসলাম (৩০), আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২) এবং শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে রাশেদ মোশারফ বাবু (৩১)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

এরপর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ছোনকান্দা এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় মুন্না, আফ্রিদী, রনি ও বাবুকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

এ ঘটনায় জামালপুর সদর থানা ও দেওয়ানগঞ্জ থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, জামালপুর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এলএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝