ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টা ৫৫ মিনিটে বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।
এ সময় বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন এবং জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন ত্যাগ করেন।
ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে। এসব বিলের দায় তারা নিতে চান না বলেই সংসদ থেকে ওয়াকআউট করেছেন।
এর আগে দুইবার সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। জাতীয় সংসদ শুরুর দিন ১২ মার্চ রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে প্রথমবার এবং দ্বিতীয়বার ১ এপ্রিল ওয়াকআউট করেন তারা।
এসআর