ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল মাদকদ্রব্য জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম
X

দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে ২৯ বিজিবির অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প ও দাইনুর বিওপি পৃথক অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে মালিকবিহীন ৮২০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৩৮ বোতল বিদেশি মদ এবং ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ। বিজিবি সূত্র জানায়, জব্দকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯৮ হাজার টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, ভবিষ্যতেও মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এইচইউআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝