ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গাঁজা-বিদেশি মদসহ আটক ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১১:৪৯ এএম
X

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দু'জনকে আটক করা হয়েছে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মুহসিন মোড় এলাকায় যশোর-খুলনা মহাসড়কে চেকপোস্টে দায়িত্ব পালনকালে একটি ট্রাক সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ সেটি আটক করে। পরে ট্রাকের কেবিনে থাকা দু'জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দৌলতপুরের পশ্চিম সেনপাড়ার মো. সুমন মিনা (৩০) ও মানিকতলা মেইন রোডের ইমবাত আলী ওরফে জনি মাতবর (৩৪)।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী- ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে রাখা কাঠের বাক্স ও সিটের নিচ থেকে মোট নয়টি প্যাকেটে ২২ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। এছাড়া ৩৭৫ মিলি লিটারের ২ বোতল ‘সিগনেচার’ ব্র্যান্ডের বিদেশি মদও উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ হাজার টাকা। 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝