ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুয়েটকে গবেষণাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান ভিসি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:২৪ পিএম আপডেট: ০৮.০৪.২০২৬ ২:০৮ পিএম
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কে বিজ্ঞানচর্চা ও গবেষণাভিত্তিক আধুনিক, শিক্ষার্থীবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা বিভিন্ন বিষয়ে ভাইস-চ্যান্সেলরের কাছে তাদের সমস্যাসমূহ উপস্থাপন করে।

শিক্ষার্থীদের উদ্দেশে ভিসি বলেন, 'শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি এবং দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, সৃজনশীলতা এবং সঠিক দিকনির্দেশনাই পারে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে। আজ আমি সরাসরি শিক্ষার্থীদের কথা শুনলাম, যা ভবিষ্যতে আমাদের একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একাডেমিক, আবাসিক, চিকিৎসা ব্যবস্থাসহ সব সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। কুয়েটকে বিজ্ঞান চর্চা ও গবেষণাভিত্তিক আধুনিক, শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।'

সভায় বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মো. হাসান আলী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও  পরিচালক (ছাত্র-কল্যাণ) কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুল আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র-কল্যাণ কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) রাজন কুমার রাহা, ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী পরিচালক (ছাত্র-কল্যাণ) শাহ মুহাম্মদ আজমত উল্লাহ।

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝