ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালমোহনে মন্দিরের দান বাক্সের টাকা চুরি
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৫৩ পিএম
X

ভোলার লালমোহন উপজেলায় মন্দিরের দান বাক্সের টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। 

রোববার গভীর রাতে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালা বাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের দান বাক্সটি দীর্ঘ প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল। রোববার গভীর রাতে চোর চক্র মন্দিরের দরজা ভেঙে দান বাক্সটি চুরি করে নিয়ে যায়। ওই দান বাক্সে লক্ষাধিক টাকা জমা ছিল।

স্থানীয় বাসিন্দা আরতি রাণী বলেন, সোমবার ভোরবেলায় ফুল তুলতে গিয়ে মন্দিরের দরজা ভাঙা দেখতে পাই। পরে ভেতরে গিয়ে দেখি দান বাক্সটি নেই। এ সময় আমার ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে দান বাক্সটি খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশ্ববর্তী সুপারি বাগানে চুরি হওয়া দান বাক্সটির সন্ধান মেলে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এইচপি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝