ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কাঁচপুরে মহাসড়কের পাশে সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:২৬ পিএম
X

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর এলাকায় যানজট কমাতে রাস্তার পাশে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান এবং সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদকালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন, কাঁচপুর হাইওয়ে থানার ওসি বিষ্ণুপদ শর্মা, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা রিজার্ভ পুলিশ সদস্যসহ সোনারগাঁও থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

নারায়ণগঞ্জ জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, কাঁচপুর এলাকায় মহাসড়কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝