ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাবিপ্রবিতে আন্তর্জাতিক আইসিএমএসসি-২৬ সম্মেলন শুরু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পিএম
X

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই দিনব্যাপী “৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড কম্পিউটেশন (আইসিএমএসসি-২৬)” শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর কম্পিউটেশনাল ম্যাটেরিয়ালস সায়েন্স (বিএসিএমএস)-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। গেস্ট অব অনার ছিলেন জার্মানির ইউনিভার্সিটি অব ডুসেলডর্ফের প্রফেসর ড. ক্রিস্টোফ জানিয়াক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মমিনুল ইসলাম, কনফারেন্স আয়োজক কমিটির সেক্রেটারি প্রফেসর ড. নাজিম উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোশারফ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কো-কনভেনর ও রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. বলরাম রায়।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান বিশ্বে গবেষণার গুরুত্ব বহুগুণে বেড়েছে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মানসম্মত গবেষণার বিকল্প নেই। তিনি কম্পিউটেশনাল কেমিস্ট্রি ও সংশ্লিষ্ট গবেষণার গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় জটিল রাসায়নিক প্রক্রিয়া বিশ্লেষণ, নতুন উপকরণ উদ্ভাবন এবং গবেষণার গতি ত্বরান্বিত করতে এ ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে অবদানের জন্য ইতোমধ্যে একাধিক বিজ্ঞানী নোবেল পুরস্কার অর্জন করেছেন, যা এ ক্ষেত্রের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও সুদৃঢ় করেছে। গবেষণার মানোন্নয়ন এবং নতুন জ্ঞান সৃষ্টিতে কম্পিউটেশনাল বিশ্লেষণের কার্যকর প্রয়োগ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

গেস্ট অব অনার প্রফেসর ক্রিস্টোফ জানিয়াক তাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্প বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও শিক্ষার্থীসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণ করছেন।

এএইচএম/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝