ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্কুল ব্যাগে গাঁজা বহন: ফুলবাড়ীতে শিক্ষার্থীসহ মাদক কারবারি গ্রেফতার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম
X

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল ব্যাগে গাঁজা বহন করার সময় এক ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীসহ মাদক কারবারি সুলতান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে কুড়িগ্রাম আদালতে তাদের হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফুলবাড়ী থানা পুলিশের তথ্য অনুযায়ী, সুলতান মিয়া শিক্ষার্থীকে ব্যবহার করে অভিনব কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সাইকেলে গাঁজা বহন করছিল। ধরলা ব্রিজ চেকপোস্টে পুলিশ শিশুকে আটক করে এবং পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুলতান মিয়াকে রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় পুলিশ উদ্ধার করেছে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, যা স্কুল ব্যাগে লুকিয়ে রাখা ছিল। এছাড়া একটি সাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সদর ইউনিয়নের বিদ্যাবাগিস গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে সুলতান মিয়া (৬৫) এবং একই এলাকার জহুরুল হকের ছেলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আলিব মিয়া (১২)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুলতান মিয়া শিশু শিক্ষার্থীকে ব্যবহার করে একাধিকবার গাঁজা পরিবহনের কাজে নিযুক্ত ছিল।

এসি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝