ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হবিগঞ্জে ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:২৩ পিএম
X
Advertisement

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বাজার এলাকায় র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহজাহানপুর ইউনিয়নের আমতলী যাত্রী ছাউনির সামনে কয়েকজন মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে এবং সঙ্গে থাকা চারটি প্লাস্টিকের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাকেট করা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—চুনারুঘাট উপজেলার কালীসিঁড়ি গ্রামের মো. বারেক আলী (৩৩) এবং চাঁনপুর গ্রামের দুলাল বাড়াইক (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement